কুয়াশা জুড়ে তোমার আলাপ,
শিশিরের সাথে স্থায়ী জানি সাধা
অন্তরাতে অন্তর থেকে তোমার
নিত্যকালই অনুত্তাপের সুর সাধা।
সঞ্চারীতেই কোমল হয়ে
যেই না এলে সমতলে
আভোগের আগে ছুঁয়ে দিলাম
জানিনা ঠিক কী কৌশলে!