মরালগামিনী মনোহারী মেয়ে কোথায় তোমার ধাম?
কোন পুরীতে বসতি জানিনা, জানি না তোমার নাম।
নিমেষের দেখা, চোখের মিলন, ক্ষণিকেই হল শেষ
ভুলিনি কদাচ ও দুটি চোখের সংপ্লাবী আশ্লেষ।
চকিত চাহনি আসলে বুঝিনি, কি যে বলেছিলে হেসে!
তোমার ঠিকানা খুঁজে পেতে তাই আজও ফিরি দেশে দেশে।