অতন্দ্র প্রহরী আমি
অতন্দ্র প্রহরী আমি
অতন্দ্র প্রহরী আমি, দিবারাত্রির কাব্য লিখে চলি
অচিনপুরে অল্প আলোয় গল্প কথা বলি
নতুন রঙে রাঙিয়ে নিয়ে আমার স্বপ্ন-ঝোলা
সে পথ ধরি যে পথ যেতে নিত্য এ পথ ভোলা
পথে যেতে যেতে বিরতি যে নেই উৎসাহ প্রতুল
কমে না ধৈর্য থামি না তো আমি হোক যত তাতে ভুল
যেতে যেতে পথে তৃষ্ণাকাতর যখন থমকে দাঁড়াই
যাত্রার সুখ মনে পড়ে যায় অমনি দু'পা বাড়াই