অতঃপর এই আছি বেশ
অতঃপর এই আছি বেশ
অতঃপর এই আছি বেশ
রাজনীতি ,প্রেম আর রবিকাব্য নিয়ে
থাকার জন্য থাকা ,তার চেয়ে চাই কি বেশি !
অন্তরে বিষাদ-বাস ,সুমহান আত্ম-বিদ্বেষী
মরুক জগৎ ডুবে ,সব যাক ভেসে
নিজের অস্তিত্ব আজ সবচেয়ে দামী ।
শখের যে বাহাদুরি ,বহরে বিরাট
ভেবে সুখ ,সামর্থ্যের প্রয়োজন নেই ।
স্বপ্ন দেখতে পাওয়া ,সেটাই অনেক
পাওয়া তো গৌণ খুবই ,ক্ষুদ্র ব্যাপার
সম্ভাবনা থাকে যদি সেটাই বিশাল ।
তবু হয় সাধ কত , চেনা কোনো মুখ
চেয়ে দেখি অবিরত ,জনমের সুখ
নাই যদি কিছু মেলে,দুঃখ নেই তাতে
স্নেহের পরশ পেলে,নুন পেলে ভাতে
তাতেই কাটিয়ে দেবো সহস্র জীবন ।