অনিদ্রাদেবীর প্রতি...
অনিদ্রাদেবীর প্রতি...
হে দেবী করুনা কেন এত মোর প্রতি !,
কৃপা করে ছাড়ো এবার ঘটিয়ে দুর্গতি
নিয়ত তোমার দানে আমি মহাধনী
কপালে নৃত্য করে ভয়ঙ্করী শনি ।
দুৰ্মটি সতত আসে মাথায় অনেক
মস্তিস্ক সুস্থির তায় থাকেনা ক্ষনেক
সবাই ঘুমায় যবে মহাসুখ-স্বপনে
তখন ব্যস্ত আমি বিরহকাল যাপনে ।
কোন সুকর্মে দেবী তুমি সন্তুষ্ট হয়ে
পরানে আমার পশি গিয়েছ রয়ে !
তাই আজো জেগে থাকা শুধু অকারনে
হেরে যাওয়া যোদ্ধা আমি নিদ্রা-সনে রণে।।
বিক্ষিপ্ত ভাব আসে ,ভাবনারা আসে না
কোন প্রিয়া বাহুডোরে ধরা দিতে আসে না
জেগে থাকা রাতে চোখে কোন মুখ ভাসেনা
বুঝি তুমি ছাড়া আর কেউ আজ হাসে না ।
হে দেবী করুনা করো ,শোন এ মিনতি ,
সুকর্ম যদি থাকে কিছু তব প্রতি ,
জেগে জেগে ব্যাথা নেই ,শুধু এই শোক ,
এখন জুটিয়ে দাও গল্প করার লোক ।