অবান্তর কথাবার্তা
অবান্তর কথাবার্তা
কত স্বপ্ন ছিন্নমূল হলে- অশ্রুও কৃপণ হয়,
প্রেমান্ধ বাসনা হয় নির্বিকার ক্রমে!
কত প্রেম ব্যথাতুর হয়ে, বেদনাকে ভুলে যায়
মোহ শেষে কত স্মৃতি মূল্য হারায়!
কত অগণিত মন বিনিময় করে
মুদ্রাহীন বানিজ্যের মূলধন ডোবে!
উচ্ছ্বসিত অবিরল স্মরণের কাল হলে শেষ,
হয়তোবা অবশেষ থাকে শুধু ঘৃণা;
অপ্রেমের বানে ভেসে যায় অনুরাগ।
অতন্দ্র রাতের শেষে ক্লান্ত চোখও ঘুম মুছে
নতুন আলোর খোঁজে জেগে থাকে আরো কিছুকাল।
অন্ধকারে পথ খুঁজে নিতে শিখে গেলে,
আলোর জন্য থেমে থাকে না সে আর।
যে নদী সহস্র বাঁকে পাড় ভেঙ্গে চলে অনিবার
তারও চলার শেষে মোহনায় গৌরব থামে,
পলিমাটি জমে সেও অগভীর হয়।