আমি অবলা বলে কি
আমি অবলা বলে কি
আমি অবলা বলে কি পাব না চরণ
শরণাগত আমি হে!
স্মরণে রাখিনি, রেখেছি হৃদয়ে-
সবই জানো অন্তর্যামী হে!
হেরিয়া চিত্র, হে হৃদি-মিত্র, মনোহর শুধু বলো যে!
জানো ভালোবাসি, তব দয়ারাশি কেন হেন ক্ষীণ হলো যে!
অকরুণ প্রিয়, অনুরাগ নিও- বুঝে নিও যা যা বলিনি।
দানিয়াছি তব চরণে চেতনা, অঞ্জলি চিত-নলিনী।