আমি বিরহের প্রেমে কাব্য লিখি
আমি বিরহের প্রেমে কাব্য লিখি
আমি বিরহের প্রেমে কাব্য লিখি,
কাব্যের প্রেমে গান গাই।
বাগানে গোলাপ ফুটে থাকে, তবু
মোমের গোলাপই চাই।
আমি অকারণ-সুখে নিদারুণ হাসি
হেসে হেসে মরি খামোখা'ই,
আমি কান্নার রোলে ঢলে ঢলে পড়ে
কত সুখ খুঁজে পাই!