উদ্ধতযৌবনা
উদ্ধতযৌবনা
উদ্ধতযৌবনা, তব বঙ্কিম দেহবল্লরী
নবপ্রস্ফুটিত মঞ্জরী যেন কিশলয়সাথে
প্রণয়ারণ্যে চপল চলনে রত,
নব-অনুরাগী-পানে সাবলীল সমভিব্যহারী।
উচ্ছল প্রণয়িনী, তব চরণ-পীড়নে
মথিত মুকুল বিলাপের সুরে গাহে
"অঙ্গনা সুভাষিণী, নীরব কেন এ বসন্তে!
কেন আমাদের তরে দয়ায় কৃপণ
মিলনে আমরা ঈদৃশ অনধিকারী?"