এই বসন্তের দাবদাহে
এই বসন্তের দাবদাহে
এই বসন্তের দাবদাহে বসন ভিজে যাক,
স্খলিত হোক বক্ষমাঝের নিষিক্ত বন্ধনী
ঘর্মাক্ত কলেবরে তরল মুক্তোদানা
তোমার দেহের অলঙ্কারই হোক!
অর্ধস্বচ্ছ পিরান তোমার অনচ্ছ হোক
জ্যামে-জটের ধোঁয়ায়, অন্ধকারের
উৎস থেকে উৎসারিত হোক হৃদয়ের আলো;
তোমায় কি আর এমনি বাসি ভালো?
গড়িয়ে পড়ুক মেকআপ মুখের থেকে।
গ্রীবায় তোমার জমতে থাকুক ধুলো,
থাকুক গায়ে ঘামের বোটকা গন্ধ
তাই বলে কি তাকিয়ে দেখবো না?
দাঁড়িয়ে নাহয় থাকবে গাছের নীচে-
করবে নাহয় পাখিতে পায়খানা;
তাই বলে কি প্রেম দেব না, বলো?
একপিস তুমি, অনন্যা, একখানা।