এই যে তুমি আমার কাছে অনিন্দ্যসুন্দরী
এই যে তুমি আমার কাছে অনিন্দ্যসুন্দরী
এই যে তুমি আমার কাছে অনিন্দ্যসুন্দরী,
দেখতে তোমায় অ্যাত্তো ভালোবাসি!
ডায়েট নিয়ে তোমার এত চিন্তা দেখে ভাবি
ক্যামনে তুমি জন্মালে এই দুর্ভাগা বাংলায়!
ধরো তুমি বোম্বে গেলে, সিনেমাতে চান্সও পেলে শেষে
চান্স পেলে কি ফিরবে আবার তেল-চর্বির দেশে?
সৌন্দর্য প্রবল তোমার, না খেয়ে আর থাকবে কত?
নাহয় তোমার রসগোল্লার নেশাই একটু আছে-
তাই বলে কি খাসির চর্বি পেলেও খাবে না?
পোল্ট্রি তোমার পছন্দ তো,
কড়কড়িয়ে হাড়ও চেবাও, জানি!
আমের আচার, বেগুনপোড়া কিংবা একটু পায়েস-
একটুখানি ফুচকা পেলে খাও যে করে আয়েশ!
যদি এমন করেই সব ছেড়ে দাও খাওয়া,
কেমন করে চলবে দেশের অর্থনীতির চাকা?
একটু নাহয় মোটা হবে, নাহয় একটু বাড়বে ওজন
তাই বলে কি ছেড়েই দেবে দুপুরবেলার ভোজন?
রোজ যে খাচ্ছো ঘাস-পাতা-ছাই
বেছে বেছে খড়কুটো আর শুকনো চিড়ে-মুড়ি;
ভাবছো এতে জীবহত্যার পাপ থেকে নিস্তার
পাবেই শিওর, কিন্তু এখন না খেলে আর পরে
দাঁত হারালে খাবে কি আর হবেই যখন বুড়ি!