এত ভিড় কি যে করি
এত ভিড় কি যে করি
এত ভিড় কি যে করি
কার গায়ে ঢলে পড়ি,
কে যে মারে ঠ্যালা!
কনুইয়ের কারসাজি
গুতো দেয় সব পাজি
টেরেনে লোকের ভিড় ম্যালা।
উপায় কিছুই নাই
আমিও গুতিয়ে যাই,
ভেতরে ঢোকার বড়ো সাধ।
পায়েতে মাড়ায় সবে
ঋদ্ধ এ অনুভবে
আমি বা থাকবো কেন বাদ?