ওহে আমার সুতনু কদলীবালা
ওহে আমার সুতনু কদলীবালা
ওহে আমার সুতনু কদলীবালা,
তুমি সাদা আর আমি ঘোরতর কালা;
তোমার ফ্ল্যাট আর মোর ঘর দুইচালা।
তুমি মোহময়ী, সুকোমল সুকুমারী
(ত্যাজিছে কল্য বেরাদর তব বাড়ি-
তারই বেদনায় মনটা আমার ভারী।)
আম্রকুঞ্জে অধিকার মোর নহে;
তবু যতটুকু তোমার হৃদয়ে সহে-
সমস্ত নয়, মহীরুহ গুটিকয়
আমার নামে করিও দেবোত্তর
(পরম দেবতা- জানো তুমি নিশ্চয়!)
লভিবে পুণ্য দান করা মাত্তর।