কুহকিনী আশা
কুহকিনী আশা
কুহকিনী আশা, বঁধু , আশীবিষসম
হৃদয়ে জাগায় দোলা অতি নিরুপম ।
নৃত্য তার তৃপ্তিকর নয়নলোভন
দৃষ্ট হয় রূপ তার অতি সুশোভন ।
গরল ভুলিয়া যাই সাময়িক মোহে
কল্পনার স্বর্গরাজ্য রচি মনে দোঁহে ।
চেতনা বিলুপ্ত হয় ,বোধ পায় লয়
অবিরত সুখচিন্তা মনেতে উদয় ।
সমাপ্ত হয় লীলা , ছোবলের পালা
তৎপরে স্পষ্ট হয় সেই বিষ-জ্বালা ।
সুখ পূর্বে যত হয়,ততোধিক ব্যাথা
দানিবেই অকৃপণ,করেনা অন্যথা ।
অন্তঃসারশূন্য সাধ,অধিক দুরাশা
মরুবুকে বালুকার সতত পিপাসা।