চলো
চলো
চলো,
পায়ে পায়েই হোক না চলা শুরু;
প্রদীপ্ত চন্দ্রিমায় বেলাভূমি।
পদক্ষেপের গুঞ্জনে হোক সুর
দুজনের এই যুগল চলনে।
আমাদের চলমান জীবন-তলায়
সময়ের বালুকণা ইতিহাসে ধায়।
পদচিহ্নে ধ্বনিত বেদনা-
আর, সম্মিলিত স্বপ্ন, সাধনা।
প্রতি পদক্ষেপে জগৎ পেছনে ছোটে
প্রকৃতি প্রবল আকুতিতে যায় মূর্ছা।
আমাদের চলা ধীর ও নিরুদ্বেগ
দুটি আত্মার আবিষ্ট আশ্লেষে।
ব্যগ্র হলেও অকারণ নয় ব্যস্ত;
যাত্রাপথ আর অবশিষ্ট কত!