জীবনের পথে থমকে দাঁড়িয়ে আছি
জীবনের পথে থমকে দাঁড়িয়ে আছি
জীবনের পথে থমকে দাঁড়িয়ে আছি
সামনে কতক জীর্ণ প্রাসাদ আর
গলিত শব , ভোজ পেয়েছে মাছি
পথ আগলে যমের সেনা বিরাট কাঁটাতার ।
পথে কাঁটা বিছিয়ে ছিলাম রেখে
নিজের পায়ে এখন রক্তক্ষরণ
চলতে ভুলে গিয়েছি পথ দেখে
গন্তব্যে পৌঁছে
সারথী আমিই , আমি মহারথী
আমি পদাতিক তবু নিরুপায়
শমন নিলয় সামনে , সাথী
যাওয়া ভালো এ বেলায় ।