তুমি এলে, কাণ্ডটা কী!
তুমি এলে, কাণ্ডটা কী!
তুমি এলে, কাণ্ডটা কী! সূর্যি ওঠে ধড়ফড়িয়ে,
অচিনপুরের পান্তাবুড়ি জাগছে নাকি তরতড়িয়ে?
শুকনো হাড়ের মুণ্ডুগুলোও ভাঙা হাটে দেখাচ্ছে নাচ,
দেওয়ালগুলো পালাচ্ছে সব- ঘরের ভেতর কামসখা গাছ!
ইচ্ছেগুলো পটলচেরা, পাকা ফলের গন্ধে বিভোর
কাঠের চেয়ার একলা বসে- চোখে অবাক স্বপন-ঘোর।
শহর-নগর গোল্লায় যাক, মেঘ মুলুকে দিচ্ছি পাড়ি,
তোমার সাথে একলা এবার; লাগছে না আর বাড়াবাড়ি!