তোমাকে পাওয়ার পথে
তোমাকে পাওয়ার পথে
তোমাকে পাওয়ার পথে হোঁচটও খেয়েছি বটে,
তাই বলে কি তোমায় চিনি- এমন বলতে পারি?
নাহয় আমার সবই তোমার,
আমার অহং, আমিও তোমার-
তাই বলে কি তোমায় আমি 'আমার' বলতে পারি?
তুমি তো সেই সর্বময়ী, সর্বলোকের অধিষ্ঠাত্রী!
তোমার উপর আমার আবার কিসের অধিকার!
আমি কেমন- ভালোই জানো,
মুখোশটাকেও ঠিকই চেনো
মুখটাও তো তোমারই, আর আড়াল লাগে না।
আশা যত করি, মোহপাশ বাঁধে ক্রমে
মুক্তিময়ীর চরণের আশা- তাতেও মরি ভ্রমে!
তবুও সকলই তোমার, তুমিও এ সকলেরই-
তাই,
তোমাকেই ভালোবেসে প্রানপনে প্রণতি জানাই।