তোমার চেয়েও সুন্দরী শুধু তুমি
তোমার চেয়েও সুন্দরী শুধু তুমি
তোমার চেয়েও সুন্দরী শুধু তুমি,
আর কেউ নয়। নয় তো অন্য কারো,
কোনো হুর-পরী, কোনো অপ্সরা
সৌন্দর্যে তোমার তুলনীয়।
আপন লালিত্যে তুমি অনিন্দ্য সুন্দরী;
অর্থহীন উপমার চেয়ে,
অনিমেষ চেয়ে থাকা মনে হয় ভালো,
তোমার মুখের পানে।
তবুও তোমার চেয়েও সুন্দরীতর তুমি।
যেই ক্ষণে, আনমনে, চেয়ে থাকো দিগন্তের দিকে;
যখন ক্লান্তির ছাপ মুখ থেকে মুছে,
একগাল হাসি নিয়ে নিষ্পাপ চাহনিতে দেখো অপলক;
তোমায় লাগে যে ভালো, তোমার চেয়েও বেশি,
মনে হয় সুন্দরীতমা শুধু তুমি।