দর্শনী নিষ্প্রয়োজন
দর্শনী নিষ্প্রয়োজন
দেখবে আমায়? দেখো বাছা, পয়সা দিতে হবে না।
আমি জন্তু হলেও বিশিষ্ট নই, ইচ্ছে হলে দাঁড়াও,
খুশি হলে হাততালি দাও, দর্শনী লাগবে না।
ছুড়তে পারো আমোদ পেয়ে খুচরো স্নেহ-সোহাগ
তাতে আমার খুব একটা আপত্তি থাকে না।
দূর থেকেই দেখা ভালো, যতই আমি হই নিরীহ-
বহিরঙ্গে রঙ মাখালেও অন্তরে তো বন্যই!
খোঁচা মেরে দেখতে হলে আস্তে করেই খুঁচিও,
এই কোমল বেঢপ কায়া শুধু বিনোদনের জন্যই;
হঠাৎ হলে তা'য় গোলযোগ, মরবে মালিক অনাহারে।
মরলে ব্যাটা চাপবো আমি কোন মনিবের ঘাড়ে?