প্রগাঢ় শূন্যতাকে যেই ক্ষণে মেনেছি আশ্রয়
প্রগাঢ় শূন্যতাকে যেই ক্ষণে মেনেছি আশ্রয়
প্রগাঢ় শূন্যতাকে যেই ক্ষণে মেনেছি আশ্রয়
বুঝেছি সেদিনই আমি,
অসীম শূন্যতার কণামাত্র আমার তো নয়!
যখন জেনেছি আমি কিছুই কোথাও নেই বাকি
তৎক্ষণাৎ ভুলে এ অভেদ
আমারই ভগ্ন সত্ত্বা আমাকেই দিতে চায় ফাঁকি।
সত্ত্বাধিকারী আমি, ভাবি, বুঝি তবু এ আমার নয়
আমিও এ চেতনার নই।
শ্রদ্ধাবনত যত হই, আমারই অটল অবিনয়
শ্লাঘাভরে আমাকেই অমৃতের লালসা দেখায়।