পরাজয়ের হারে তোমায়
পরাজয়ের হারে তোমায়
পরাজয়ের হারে তোমায় সাজাবো না,
গ্লানির মুকুট পরাবো না শিরে।
তৃষ্ণা তোমার মেটাবো না আমার অশ্রু দিয়ে;
ক্লান্তিতে না হবে আমার বিষাদ তোমার ছায়া।
আমার করুণ বেদনা-বিলাসী গীতে
করব না গো তোমায় আমোদিত;
করব না গো বিফলতার মেঘে
অরুণরাঙা প্রভাতবেলায় তোমায় আশঙ্কিত।
যেমন আমি থাকতে পারি ভালো
তার তুলনায় একটু হলেও বেশি-
তোমার জন্য চাইবো অনায়াস।
চাইব তোমায় রাখতে পরিতোষে,
অশান্তির ছোঁয়াচ থেকে দূরে-
এটুকুই নুতন বর্ষে আমার অভিলাষ।