প্রস্তাবনা (failed চতুর্দশপদী চেষ্টা)
প্রস্তাবনা (failed চতুর্দশপদী চেষ্টা)
কহিবার ছিল কিছু কথা অবশিষ্ট
সামান্য হয়েছে বলা, যতটুকু যায়-
কতটা বুঝেছো তুমি জানে তা অদৃষ্ট;
কিছু কথা ইশারায় বোঝানোই দায়।
তোমাকেই বোঝানোর প্রয়োজন যত-
তার চেয়ে আত্মগ্লানি লাঘবের ভার
বিন্দুমাত্র কম নয়। ক্রমে আশাহত
হৃদয়ের কাছে এই একমাত্র দ্বার।
যে কথা বলেছি কল্পনাতে, নিদ্রাবেশে,
বলেছি নিজেকে বহুবার নানামতে,
তোমাকে বলার বেলাতেই অবশেষে
ব্যর্থ প্রকাশে, হৃদয় বিদ্ধ ক্ষতে।
ভুলে তাই সব সংশয়, ত্রসন, লাজ-
তোমারে যে ভালোবাসি- বলবই আজ।