ভগবানের অবসরের পর
ভগবানের অবসরের পর
ভগবানের অবসরের পর
সুখবরটি পাওয়ার পরেই ভস্ম থেকে জেগে
চোখ বুলিয়ে দেখে নেব ক্ষণিক নিজের হাল।
জগতের শেষ চেতন সত্তা আমিই তখন জেনে
প্রবল হেসে বলব- ব্যাটা ভগবানও জাল।
নাস্তিত্বের বিজয়কেতন উড়িয়ে দিয়ে সেদিন
দিগ্বিজয়ের অভিপ্রায়ে হবই আমি সফল।
সব তারকার অন্তঃস্থলে লিখবো আমার নাম
ব্রহ্মাণ্ডের সব কণিকা করব আমি দখল।
ধৃষ্টতা যা গণিত এই মেকি সভ্যতায়
করবো আমি মহোৎসাহে, দেখবো কে ঠেকায়।