ভাঙা সুর, ছেড়া তার
ভাঙা সুর, ছেড়া তার
ভাঙা সুর, ছেড়া তার , এলোমেলো কথা
নিরন্ধ্র বিমূঢ় ভাব, শূন্যতার ব্যাথা ।
ভাবনার দীনতায় দ্বারিক বিবেক
দংশনে অতিষ্ঠ করে ধরে সাধু-ভেক ।
দেউড়িতে বসে থাকা ছন্দেরা কবিতায়
অনাহুত থাকে জেগে, জায়গা না খুঁজে পায় ।
মহাবীর মন তবু আক্রমন হানে
শব্দের কুঁড়েঘরে ,নেই কিছু যেখানে ।
পায়না সে খুঁজে কিছু, হতোদ্যম শেষে
গালি দেয় আপনারে মহা বিদ্বেষে ।
হয়না কিছুই তাই, নিরানন্দে কাটে দিন
অপূর্ণ আছে যা জমে, পূরণের আশা ক্ষীণ ।