ভাঙিয়াছে তার খেলনার ঘর
ভাঙিয়াছে তার খেলনার ঘর
ভাঙিয়াছে তার খেলনার ঘর
মোছেনি তবুও মনের জোর
নব উদ্যমে উদ্ধারিবে
যা লুটিয়াছে মনচোর।
গড়িতেছে রাই আপন মনের গড়
ভাঙিবে না যাহা পলকা আক্রমণে
ধ্বসিবে না যাহা রম্য মুখশ্রীতে
জীর্ণ হবে না প্রণয়-সংক্রমণে
হৃদয়বৃন্তে ফুটিয়াছিল যে ফুল যতন-বিনে
দেখেনি যে কলি মালীর বদন আজতক এতদিনে।
সে কলি শুকিয়ে যায়নি এখনও,
শ্বৈত্য তাহার পায়নি এখনো লোপ।
লাবণ্য তার কমেনি বিন্দুমাত্র-
সাধ শুধু তার দেখিবারে কানুগোপ।