ভ্রান্ত জীবনপথে
ভ্রান্ত জীবনপথে
ভ্রান্ত জীবনপথে
শ্রান্ত পথিক-মন চলে।
অপ্রকট আকাঙ্খার দলে
সমাকীর্ণ স্মৃতিমেঘাতুর।
জীবনের অনাগত পলে
অশরীরী কুহকী মায়ায়
স্মরণের গলিপথ ধরে
সায়াহ্নের গোধূলি-ছায়ায়
ভুলে গেলে মুগ্ধতার দিশা
ফুরায় কি হারানোর ভয়?
নিরুত্তাপ হয় যদি মোহ
তাতেই কি নষ্ট প্রণয়?
তোমাকে ভুলিনি, প্রণয়িনী-
ভুলিনি সে প্রেম দুর্নিবার;
যার তরে জিজীবিষা জাগে,
সে কি কখনো ভুলিবার?
ভুলিনি তোমার দ্বেষ,
ভুলিনি সে উদাসী নজর।
একাকিনী ভালো থেকো, বেশ?