মত্ত মেঘের মৃদঙ্গ-ঝঙ্কারে
মত্ত মেঘের মৃদঙ্গ-ঝঙ্কারে
মত্ত মেঘের মৃদঙ্গ-ঝঙ্কারে
বাজলো যখন বাদল-বেলার বিজয়ী নিঃস্বন,
মাতলো বারীশ অম্বুবাহীর প্রানের পরশ পেয়ে;
জাগলো যখন শূন্যগর্ভ হৃদয়তন্ত্রে আশা
বিরস প্রানেও উতল হলো জমাট ভালোবাসা,
সাজলো প্রণয় নব অলঙ্কারে।
বজ্রনাদে এবং তড়িৎদীপে
আবেগ যখন বিহ্বলতার আবেশ ভেঙে উঠে
দেখতে পেলো ধরার বুকে বায়ুর বাঁধন টুটে
নামছে ধারা অঝোর ধারায় অক্লান্ত গর্জনে;
মায়ার তুলি রঙ খুঁজে পায় বৃষ্টিস্নাত নীপে,
মানসলোকে ভৈরবীতে বাজে প্রেমের গান,
অবিস্মৃত অবরুদ্ধ প্রণয়-অর্জনে।
অনুরাগের ছোঁয়াচে রোগ বর্ষণ মৌসুমে
ছড়ালো এই গৃহবন্দী রুগ্ন মনে, একান্ত নিশ্চুপে।
যেমনটি ঠিক গৃহবন্দী প্রৌঢ় প্রেমিক করে,
প্রেমিকার