যদিও আমার অনন্ত সংঘাত-
যদিও আমার অনন্ত সংঘাত-
যদিও আমার অনন্ত সংঘাত-
বিবেকের সাথে মস্তিষ্কের, আর
যুক্তির সাথে আবেগের বিরোধ;
যদিও আমার দ্বিধাবিভক্ত ঝোঁক,
মুক্তির মোহ, অনুরাগ-আসক্তি,
প্রাণের আকুতি পরিত্রাণের তরে;
যদিওবা হই কিঞ্চিৎ অবিবেকী,
অপ্রশস্ত হৃদয়ের ভাঙা দ্বারে
প্রহরী যদিও দম্ভ সুবিশাল-
যৎসামান্য চেতনায় আমি জানি
অবশিষ্ট আছে সুকৃতি-সাধ,
তার সঙ্গে বিন্দুমাত্র ঘটাইনি বিবাদ;
শুদ্ধাচারে মনমতি বেশি নেই,
সুখ্যাতিতে লোভ আছে পরিপূর্ণ।
স্বর্গসুখের লালসাও বিস্তর,
বিলাস-নেশায় মত্ত নিরন্তর।