সুন্দর তুমি, সন্দেহ তাতে নেই এক কণা
সুন্দর তুমি, সন্দেহ তাতে নেই এক কণা
সুন্দর তুমি, সন্দেহ তাতে নেই এক কণা
হাসলে যেন মুক্তো ছড়াও, সর্বসুলক্ষণা!
সিকিভাগ যদি দাও সে হাসির পরশ-
নীরক্ত প্রাণে রসদ পাবো বাঁচতে হাজার বরষ।
দীনবৎসলা, তব করুণাকণার জন্য-
পদে তব দাও আশ্রয় কৃপা করে!
শিয়রে আমার হাত রেখে করো ধন্য।
খাবি খেতে খেতে বেঁচে আছি সংসারে।