হৃদয় জুড়ে ঘন কালো অস্থিরতার মেঘ
হৃদয় জুড়ে ঘন কালো অস্থিরতার মেঘ
হৃদয় জুড়ে ঘন কালো অস্থিরতার মেঘ,
প্রস্তাবনার পরেই হঠাৎ ভীতির বাদল নামে।
অনিশ্চিতির আশঙ্কাতেই প্রবল তোলপাড়
জানি না এই অধীরতা কতক্ষণে থামে।
বললে না যে কিছুই তুমি, হাসলে শুধু সামান্য
সে হাসিতে শ্লেষ ছিল কি? করুণা কি অল্প ছিল?
তোমার মনের কি অভিপ্রায় তা বোঝা ভীষণ কঠিন;
না বুঝেই আতঙ্কে মন ফের প্রেমেই ডুব দিল।