Much Ado for Nothing
(Suklal to Batasi)
Much Ado for Nothing
(Suklal to Batasi)
তিলোত্তমা তুমিই আমার, তুমিই আমার উর্বশী
তুমিই আমার কদলীবালা, আঁধার হৃদয়-শশী।
তোমার আমার মিলনের এই রাতি,
পোহাবে কি আজি বিফলে গো?
জ্বলছে দেখো ঈর্ষান্বিত বাতি;
বিম্বাধরা, তুমি কিছুই বলবে না গো?
আমার হৃদয়ে মদনোদ্ভূত জ্বালা,
পুষ্পশরে সংযম হলো ফালা।
মাথা থেকে ত্বরা বেরিয়ে যাবে
চলো, শুরু করি এই বেলা।
এ কি! তোমার নেই যে কিছুই,
এদিকের বা ওদিকেরও-
বিয়ের সময় পুরোহিত যে বলেছিল
'এই ছেলেটি আগের মতন নেই,
সাবধানে থেকো, বাপ!'
তার মানে কি এবার বুঝেছি,
দেখো আমার হাঁটুতে কেমন কাঁপ!
হরমোন দিয়ে, ইয়েটিয়ে কেটে
শুনেছি আজকাল এসবও হয়,
তুমি ব্যাটা ছিলে, তা বলতে কি
শরম ছিল? নাকি পেয়েছিলে ভয়?
শরমের কিছু নেই গো, সজনী,
তুমি বাতাসী, শুকলাল হই আমি
ক'দিন নাহয় তুমি বর হবে
নাহয় বউ'ই হব আমি।