অন্ত্যমিলের অভাব নাকি
অন্ত্যমিলের অভাব নাকি
অন্ত্যমিলের অভাব নাকি?
আমার তো তা হয়না মনে!
কাকের ঠ্যাংঙে পরিয়ে খাকি
উড়িয়ে দিয়ে দূরের বনে-
বঙ্গাভিধান, চলন্তিকা
জাপটে ধরে ঘরের কোণে,
লিখতে বোসো বিরহ-খেদ
এমনিতে যা কেউ না শোনে।
ছন্দ-মাত্রা পরের ব্যাপার,
শুধুই লাইন ভাঙতে হবে।
যেমন হলে অবোধ্য হয়-
তেমন একটা হলেই হবে।
কাকের সঙ্গে শাকের জুড়ি,
টাকের সঙ্গে দুর্বিপাকের,
মিল করে দাও শোকের সাথে
"মা নিষাদ.." কড়া পাকের।