আকাশ
আকাশ
সায়ন তাও পালিয়ে বেঁচেছিল-
কিন্তু, আকাশ, কোন যে ভুতের গুঁতোয়
গিন্নীকে যে সাজার খোঁটা দিল!
সিপিএমের মিছিল দেখার ছুতোয়
নিয়ে এলো বেচারাকে ছাদে-
সরল-সিধে আকাশ কিছু বুঝতে না পেরে
পড়ল সরাসরি লোভের ফাঁদে।
হকচকালো, উড়ল যখন ছাদের কিনার ছেড়ে
গজিয়ে যে যায়নি ডানা, তা ঠিক বুঝেছিল
ভূপতিত হওয়ার আগে কারণ খুঁজেছিল;
কেউ না জানুক, আকাশ জানে কাহিনী
গিন্নী হঠাৎ সাজলো কেন সিংহবাহিনী।