আকাশের জোটে না
আকাশের জোটে না
প্রভু হে, আমার জোটেনি মোটেই
রাজকলেজে, বি.ইউ.তেও
এসেফাইয়ের যাত্রা-পথেও।
তুমি দয়াময়, যদি না জোটেই,
কেন তবে দিলে মোর মনে প্রেমজ্বালা!
আমি দিবানিশি নাবিক-সিক্ত
পরানে দহন প্রেমের নিত্য
প্রেয়সী বিহনে ব্যাকুল চিত্ত
করিতে চাহি যে নিশান রিক্ত;
আসে না আমার হৃদয় পাওয়ার পালা।