আমিই আসল মদনারি
আমিই আসল মদনারি
আমিই আসল মদনারি, আমার নেই আর ব্রাঞ্চ;
দুপুরবেলায় ভাট জোটেনি, গাঁজা দিয়েই লাঞ্চ
সেরেটেরে এই যে দেখো বসছি নিদিধ্যাসনে-
অন্নপূর্ণা গঞ্জনা দেয়, সইতে নারি আর মনে।
এবার যাবোই শ্মশানপানে, থাকবো না সংসারে
আলাভোলা আমায় এমন ত্রিশূল দিয়ে মারে!