আমার প্রাণের পান্তুয়া তুমি
আমার প্রাণের পান্তুয়া তুমি
আমার প্রাণের পান্তুয়া তুমি,
পরানের চেয়ে এক্সপেন্সিভ।
তোমার যদি লুজমোশন হয়
তাতেও আমি নেব সিক লিভ।
গানটান করি ইনস্টাগ্রামে-
স্টক করি স্বনামে-বেনামে,
নার্সের কাছে লাথ খেয়ে এসে শেষে
শিল্পী হলেম প্রকৃতিকে ভালোবেসে।