উড়ন্ত শ্যাম্পুর বাড়ন্ত চুলে
উড়ন্ত শ্যাম্পুর বাড়ন্ত চুলে
উড়ন্ত শ্যাম্পুর বাড়ন্ত চুলে,
কুমির হারিয়ে গেছে মাঝপথে ভুলে।
খাচ্ছে সে আজকাল বিড়ি জলে গুলে;
পালাচ্ছে অভিসারে চটিজুতো খুলে।
এক্সাইটেড হয়ে যেই উঠছে সে কুলে
রসআলগুলে তার দিলো কান মুলে।
ভেবেছিল এই রোদে পিঠ দিয়ে শু'লে
খাঁজকাটা কাঁটাগুলো উঠবেই ফুলে;
হারালো সে শ্যাম্পুর বিমোহন-পুলে।
দুলছিল শ্যাম্পু দোলনায় ঝুলে,
মাপছিল বেদনা ওয়াটে বা জুলে।
কুমিরটা বসেছিল তালগাছ-মূলে
খাচ্ছিল কেক বসে তীর্যক টুলে;
শ্যাম্পুর কেশদাম সুশোভিত ফুলে
কুমিরের মনে পাপ, যাবে না'কো ধু'লে।
বেচারী শ্যাম্পু যা ভাবেনি মনের ভুলে
কুমির সুযোগ পেয়ে ছিঁড়িল মুকুলে।