উত্তরাধুনিক্কাব্বো ১
উত্তরাধুনিক্কাব্বো ১
এই বর্ষার হিমঝড় শেষে
চলো শুরু করি পুনরায়;
ঈর্ষাকাতর যত নরনারী
করুক সকলে হায় হায় হায়।
প্লেটোনিক হবে আমাদের প্রেম
কিউপিড দেবের কৃপায়,
অনঙ্গ পূজার অঞ্জলি দেব
হেফিস্টাসের পায়।
স্ট্রিংময় আমাদের প্রেম
সুপার সিমেট্রি ছাড়া,
সদাসমর্থ ল্যাংড়ার মত
দুই পায়ে রবে খাড়া।
হবে চীনাংশুকীয় মসৃন প্রেম
কেউ ভালো না বাসুক,
ভাগ হবে না'কো তরমুজ-ফালি
প্রলোভন শত আসুক।
মোরা, হব ফেসবুকসম অপক্ষপাতী
রিপোর্টে করিব ইগনোর
ফ্রাঙ্ক ক্যাপ্রিও নীতি লিখে দেবে
আমরা জপিব দিনভর।
অনুপ্রেরণায় টগবগ প্রাণ
রহিব সুখেতে সারা দিনমান
সাম্যের বাণী গাহিব দুজনে
কল্পসুখের অলীক ভুবনে।