উত্তরাধুনিক্কাব্বো ৪
উত্তরাধুনিক্কাব্বো ৪
তোমার মনের আরক্ত প্রেম আজ
লিখছে আমার হোল্টার মনিটরে
পাকিস্তানের ডায়ালিং কোড শুধু।
এসো এসো ত্বরা আমার শিয়রে, বঁধু!
তোমায় পরাবো বলে গুল্মমালিকা
বসে আছি অন্তহীন অধীর আগ্রহে
সযতনে গেঁথে কণ্ঠহার, হে বালিকা!
এলে না তুমিই, মালা পরালাম আত্মবিগ্রহে।