উদ্ধত যৌবনের এই আরক্ত আগুনে
উদ্ধত যৌবনের এই আরক্ত আগুনে
উদ্ধত যৌবনের এই আরক্ত আগুনে
ঝাঁপ দিতে হয়ে আছি প্রস্তুত আমি;
গ্রহণ করো হে আর্য, সৌভিক পান।
তোমার প্রশস্ত বক্ষ, কুঞ্চিত কেশদাম ঘন।
তোমাতেই নিবেদিত আমার এই দেহমনপ্রাণ।
স্বপ্নে দেখেছি শুধু তোমারই অর্ধাঙ্গ,
বাকিটুকু কল্পনায় নিয়েছি গড়ে।
তোমার পৌরুষ মোরে করেছে মোহিত
কল্পনা যা করি সব তুচ্ছ জানি, তোমার সাদৃশ্যে
কোথা নেই কিছু, হতে আর পারে না কখনো।