উদ্যোগী নাং সিংহপুরুষ
উদ্যোগী নাং সিংহপুরুষ
বাতাসী উবাচ-
উদ্যোগী নাং সিংহপুরুষ কম্পোজিটের ছাদে
দ্বিপ্রহরের বাতাস লেগেই পড়লে কামের ফাঁদে।
থার্সটি তুমি, সে তো জানি- মধ্যিখানে অণু,
সমাপিকা, তারও পরে তোমার কোমল তনু।
পীযুষের দুই হাতই ফাঁকা, দেখলে লাগে ভয়;
সুযোগ পেলেই জড়িয়ে ধরে, রেকর্ড ভালো নয়।
প্রসূন প্রবল কামুক ছেলে, নিয়ন্ত্রণও হেবি-
দেখলে আমায় মিষ্টি ডাকে, "কাছে এসো বেবি"।
আমার যৌবনেরই মৌ-বনে আর মধুকর যত আছে
তাদের কেউ তো তোমার মতন প্রিয় নয় মোর কাছে।
তোমার যেমতি কর্মকুশল, যেমন তোমার ঋজু কায়া;
হেরিলেই মোর মনে জাগে প্রেম, জাগে হৃদে হাঙ্গামা-
কেমন করিয়া দানিব তোমারে মম ভরা কৈশোর!
কেমন করিয়া হানিব তোমার অন্তরে ফুলশর,
জানি হে তোমার মনেও তো ইসের নেই কো অন্ত!
যদি চেয়ে থাকো এই দিনখানি, শোনো প্রাণাধিক সখা,
চলে যাক এরা, উপরে এখানে এই যে মোদের দেখা-
উন্মুক্ত আকাশের নীচে ইট-পাথরের এই শয্যায়,
এসো সখা, এসো প্রিয়তম, আর কহিতে পারি না লজ্জায়।