কবিতার বই
-সৌভিক পান
কবিতার বই
-সৌভিক পান
কবিতার বই
-সৌভিক পান
সবে গোটা দুই বেরিয়েছে বই, আর তিনখানা লেখা শেষ
পাঠকের দলে লাঙ্গুলে তুলে, বলে, 'আহা! আহা, বেশ!'
আমি যত বলি, 'এসব কেবলই আপনাদিগের দরুণ!
জনগণ বলে, 'আপনি মহান, অমর কাব্যি করুন।'
পড়তে আমি পাইনা সময় হাজার রকম লেখার তোড়ে,
অজস্র অতুল্য রতন আমার মাথায় নিত্য ঘোরে।
কে ঠিক কোথায় কী লিখেছে সেসব পড়ার নেই অবকাশ
আমিই যদি না লিখি রোজ, কেমনে হবে কাব্যবিকাশ?
পুষেছি কতক নিরলস ফ্যান, ফলোয়ার কিছু আর
আমি যা'ই লিখি সেটাই শ্রেষ্ঠ, রবি-কালিদাস ছার!
এই গতরাত, এক বজ্জাত, মহাকলঙ্ক পাঠককুলের,
চাইলো হিসেব এতকাল ধরে লিখে আসা তুচ্ছ ভুলের।
ভুল হতে পারে, সে আমি জানি, সমস্যা নেই তাতে
কোন কবিতা কোথা থেকে টোকা, নেই কিছু মাথাতে!
বানান ভুল তো নগন্য অতি, ওসব বললে ফিরে দেখি না-
পুরোনো কবিতা থেকে টোকা ছাড়া আর কিছু লিখি না।
আধুনিক কিবা প্রাক-আধুনিক, যেথা আছে যত কবিতার বই
সব খুলেটুলে কাব্যি লিখবো, আমি তো আর মূর্খ নই!