কুমির উবাচ- শ্যাম্পু
কুমির উবাচ- শ্যাম্পু
কুমির উবাচ-
শ্যাম্পু, সজনী, দীঘল রজনী-
জানো তুমি সখী সবই গো!
কেন বিবাহের দুইদিন পরে
উড়ালে ডিপির ছবি গো?
তেষ্টা আমার খুব বেশি কি?
খুব করি কি বিরক্ত?
দেখতে আমি তো হ্যান্ডসাম নই
তবু অনুকূল-ভক্ত!
কেন ডিপিখানি বিধবার সিঁথি,
কি হেতু তোমার রোষ?
বলো মোরে সখি, কোন কাজটায়
করেছি কিসের দোষ!
শ্যাম্পু উবাচ-
বোলো না এমন! আহা আহা, থামো
তুমি তো হৃদয়নাথ!
ব্লক করে আমি বলো কোথা যাবো
কেন ছাড়ি দিব সাথ?
তুমি গতরাতে বললে যে চুপিচুপি,
আমার রূপে ঝলসে যাচ্ছে ধরা
উড়াইয়াছি তাই হোয়াটসঅ্যাপ-ডিপি
নহে গো তোমার নাম্বার ব্লক করা।