খিল্লি সিরিজ
খিল্লি সিরিজ
১.
করোগেটেড টিনের ছাদে,
দেখলাম এই ক'দিন বাদে
তালগাছটায় ফুল ফুটেছে দুটো।
একটা শকুন আয়েশ করে বসে
বললো নিজের পেছনখানি ঘষে-
"এ বাথরুমের দরজায় তো ফুটো!"
২
এসব দেখে কুহুকুহু উঠলো ডেকে ফিঙে,
"আলুই নেই, দেখছি শুধুই ঝিঙে
রেঁধেছে কোন রাঁধুনি এই রান্না?"
খুন্তি নেড়ে, গা-টা ঝেড়ে অমনি ব্যাটা ছাগল
চেঁচিয়ে বলে, "ভাট না বকে চুপ করে খা, পাগল!
শরবতে তোর লঙ্কা দেব, করবি তখন কান্না।"