গান যা গাই, গান-জা খেয়ে
গান যা গাই, গান-জা খেয়ে
গান যা গাই, গান-জা খেয়ে, বুঝলে নাকি
গাঞ্জাওয়ালা পাচ্ছে টাকা, অনেক টাকাই রইল বাকী
অঢেল চেন আর লম্বা গাড়ি, সঙ্গে প্রচুর ফরেন নারী
কানের মাথা খাওয়ার জন্য লো পিচ বেসের বাড়াবাড়ি
মাঝখানে পাঞ্জাবী বুলি, মদ খেয়ে বেঘোরে ঢুলি
গানের মধ্যে শ্যাম্পেন আর দেশি চুল্লুর বোতল খুলি
ফ্লাশি লাইটের গুঁতোয় হবে পার্টি সারা নাইট, ম্যান
হ্যাংওভার কাটাতে হবে সুইমিংপুলে বিবস্ত্র চান
লিরিক্স কিসে, রিপিট পিশে মারবে শুধু থাকবে খিস্তি
সেম থিওরি কপি-পেস্ট মারি, মারবো আরো হাজার কিস্তি