চক্কোত্তিরা কঞ্জুস হয়
চক্কোত্তিরা কঞ্জুস হয়
চক্কোত্তিরা কঞ্জুস হয়
বিয়েশাদি করা ঝক্কির কাজ- জানতো, তবু,
পার্শ্ববর্তী হলুদ গ্রামে যাওয়ার নেশা ঐন্দ্রজালিক।
এমন না যে জানতো না সে ফল কী হবে, তবু,
ফাঁসলো গিয়েই, টর্চলাইটের হবু মালিক।
যৌতুক তো পাবেই শিওর, ভেবেছিল আম্রোদ্যান
লিখে দিয়ে তীর্থে যাবে চক্কোত্তি বুড়ো-বুড়ি।
তা হলো না, জুটলো কতক ভাটের গুঞ্জ, নাহক জ্ঞান;
অন্ধকারে চোর পালালো হাতিয়ে বরের কোলাপুরি।
"জেনারেটর কিসে লাগে অযথা এই পাড়াগাঁয়ে-"
বলতে বলতে শ্বশুর মশাই নিয়ে এলেন জ্ঞানের মশাল।
দিলেন নিজের খড়ম জোড়া, বরকে দেখে খালিপায়ে
"টর্চটা ধরো, অন্ধকারে গঙ্গাতীরে পথ হারানোর বিপদ বিশাল।
যৌতুকেই পেয়েছিলাম, যত্ন করে রাখা ছিল ঘরে।
তোমায় দিলাম, আগলে রেখো কয়েক দিনের তরে;
ফিরিয়ে দিও, আসবে যখন কন্যা সঙ্গে করে।"