টর্চলাইট কিংবা কেপ্পন-কথা
টর্চলাইট কিংবা কেপ্পন-কথা
"মেয়েটাকে তো দিয়েই দিলাম, বাছা!
আর কী ভেবে বসে আছো রাস্তার মাঝখানে?
আমবাগান আর প্রাসাদোপম বাড়ির পানে
ওর'ম করে তাকিয়ে আর কিছুই পাবে না।
ভুল করেও টর্চলাইটটা হারিয়ে ফেলো না।
মেয়ে আমার একটাই আছে, বিকল্প নেই,
সে কথা তো জানোই তুমি। যৌতুক সব দিয়েই দেব,
আমি আর না বলেছি? পালিয়ে কোথায় যাবো?
পালঙ্ক তো পাঠিয়ে দেব, গাড়ির অর্ডার কাল করেছি।
শুধরে দেব তোমার কাছে ক'দিনে যা ধার করেছি।
ওই পাঁচ হাজার টাকার জন্য মাঝরাস্তায় দাঁড়িও না।
দিতে দু'দিন দেরি হলে-
হতেই পারে, যদি হয়ও, টর্চলাইটটা হারিও না।
আহা, এই রাতে আর কিইবা খাবে,
এমনিতেই উপোস করা কুস্তিবীরের শরীরখানা।
এখন খেলে বদহজমের চান্সও আছে;
লুকিয়ে দিচ্ছি, খেয়ে নিও বাতাসা আর চপ দু'খানা।
দেখো জামাই, তাই বলে আর টর্চলাইটের চার্জ যেন সব শেষ কোরো না।"