ঢুকলে তো এই ঘন্টাখানেক আগেই
ঢুকলে তো এই ঘন্টাখানেক আগেই
ঢুকলে তো এই ঘন্টাখানেক আগেই স্নানের ঘরে-
কেন এত তাড়া, কেন হুড়োহুড়ি বাহিরে আসার তরে!
বাহির হইতে আগল বন্ধ করিনি'কো আমি;
আটকাবো কেন, ক'টা শির আছে দেখো দেখি মোর ধরে!
স্যানট্যান করে একটু জিরোও, একটু নাহয় বোসো
বেরিয়েই খাবে রসগোল্লা, আনতে যাচ্ছি, রোসো!
দেরি হবে না'কো মোটেই আমার, এই তো দোকান
বাড়ির কাছেই- মিষ্টি খেলে পাবে তখন ফোঁস করবার জোশও।
জানো তো বাজারে কেমন মাগ্যি, যদি ভেঙে ফেলো দোর
পয়সা নেই তো হাতেও তেমন, শ'তিনেক বড়জোর।
তাতে যে হবে না ভাঙা দরজার খিল!
ঝরাবে কি তুমি এই অভাগার অসময়ে আঁখিলোর?