ত্রিজ আকাশ
ত্রিজ আকাশ
ত্রিজ আকাশ
নভেম্বরের শুক্লাপক্ষ, তৃতীয়া উত্তীর্ণ
চতুর্থীতে তিন তলাতে গগন অবতীর্ণ।
সেই যে প্রথম আলাপ হলো কম্পোজিটের তিনশো বারো
কোন বিধাতার ঈশারাতে- তোমরা কি কেউ বলতে পারো?
প্রথম দেখার সেদিন ছিল প্রবল প্রণয়লিক্ত
অনুরাগের আদিম শিখায় দুই জোড়া চোখ দীপ্ত;
পাশাপাশি বসাও হলো, পায়ে পায়ে ঘষাও হলো
পুষ্পশরে বিদ্ধ হয়ে পরের প্ল্যান কষাও হলো।
বদন হলো রক্তবর্ণ, হৃৎপিণ্ডের গতি বেড়ে
বাঁধলো জুটি, ছুটলো দুটি ঝাঁক বাঁধা ভিড় ছেড়ে।
তৃতীয় এই জন্ম হলো বিইউতে ভর্তি হয়ে
সর্বপ্রথম সংস্কারের কল্পনাতেই ফুর্তি হয়ে।